,

সাংবাদিকতা বিভাগে ভর্তি হলেন দীঘি

news-image

বিনোদন প্রতিবেদক : সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করলেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু হলেও ইতোমধ্যে পুরোদস্তুর নায়িকা তিনি। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। পাশাপাশি চলছে পড়াশোনাও।

গত বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হন দীঘি। এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের সময়কে বলেন, ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া সম্পর্কে আরও বেশি জানতে চাই। এ কারণেই সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি। যত বেশি জানতে পারব, ততবেশি উন্নতি করতে পারব।’

দীঘি আরও বলেন, ‘বাবাকে বলেছি সাংবাদিকতা নিয়ে পড়ার আগ্রহ রয়েছে। তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন খুশি হয়েছেন।’

এ বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন দীঘি। পরীক্ষায় জিপিএ ৩.৭৫ পেয়েছিলেন তিনি। এর আগে দীঘি ২০১৯ সালে স্ট্যামফোর্ড স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৬১ পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী