,

সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

মঙ্গলবার (১৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।

এর আগে সিআইডির প্রধানের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বর্তমানে অবসরে গেছেন।

ব্যারিস্টার মাহবুবুর রহমান ২০২১ সালের জুলাইয়ে অবসরের কথা থাকলেও তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছিল সরকার। ১৯৮৯ সালের অষ্টম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির