,

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে না: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে কিছু ঘটনা ঘটলেও এখন বিচারবহির্ভূত কোনো হত্যার ঘটনা ঘটে না। বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কোনো তথ্য পেলে সরকার তা তদন্ত করে। কারণ বর্তমান সরকার যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

গণমাধ্যমের স্বাধানীতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করে। বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তা বিশ্বের অনেক দেশে নেই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে খবর প্রচার হয় তা ভিত্তিহীন। এছাড়া সরকার কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে না।

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর