,

পাখির আঘাতে বিকল লন্ডনগামী বিমানের ফ্লাইট

news-image

সিলেট ব্যুরো : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়েছে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আসা উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘বিমানন্দরে যাতে পাখি না ঢুকতে পারে—এ বিষয়ে আমাদের নিয়মিত নজরদারি রয়েছে। ফ্লাইট উড্ডয়ন বা অবতরণের সময় পাখি বিপৎসীমায় ঢুকে পরলে গুলি করে মেরে ফেলা হয়। কিন্তু কখন হঠাৎ করে পাখি উড়োজাহাজের একেবারে কাছাকাছি চলে যায়, এ রকম সময় শ্যুটার বা পাইলটের কিছু করার থাকে না।’

হাফিজ আহমদ বলেন, ‘পাখির কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা এসে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করছেন।’

পাখির আঘাতের কারণে লন্ডনগামী ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, ‘সকাল ৯.৪০ মিনিটে বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিনিয়াররা বিকল হওয়া উড়োজাহাজ মেরামত করে গ্রিন সিগনাল দেওয়ার পর ফ্লাইটটি উড্ডয়ন করবে।’

আজ বেলা ৩টা ৩ মিনিটে ২৯৭ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে সিলেট ত্যাগ করে ফ্লাইটটি।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী