,

পাকিস্তানে কমছে পেট্রল-ডিজেলের দাম

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে আসার পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়াম পণ্যের দাম কমাতে যাচ্ছে পাকিস্তান সরকার। জানা গেছে, ১৬ আগস্টের মধ্যে এ সম্পর্কিত একটি ঘোষণা আসতে পারে। আজ শুক্রবার স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) একটি নতুন সারাংশ নিয়ে কাজ শুরু করেছে। এটি কর্তৃপক্ষের কাছে মূল্য কমানোর প্রস্তাব দেবে। সূত্র জানায়, সরকার পেট্রোলিয়ামের ওপর শুল্ক ও অন্যান্য কর হ্রাসের মাধ্যমে জনসাধারণকে স্বস্তি দিতে পারে।

এছাড়া নতুন ঘোষণায় পেট্রলের দাম কমতে পারে ১২ রুপি ও ডিজেলের দাম কমতে পারে ১৫ রুপি। ওজিআরএ আগামীকাল শনিবার নতুন মূল্য নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনের পর ১৫ আগস্ট নতুন দর ঘোষণা করা হবে।

বর্তমানে পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের মূল্য ২২৭ দশমিক ১৯ রুপি, ডিজেলের দাম প্রায় ২৪৫ রুপি ও কেরোসিনের দাম ২০১ রুপির বেশি।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিশেষ ঋণ চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার। ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে দেশটি। এ চুক্তিকে দেশটির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের প্রয়োজন চার হাজার কোটি ডলারের বেশি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯