শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের হালি ৬০ টাকা!

news-image

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : গরিবের প্রোটিন হিসেবে পরিচিত ডিম। দিনাজপুরের ফুলবাড়ীতে সেই ডিমের হালি ৬০ টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি হালিতে ৯ থেকে ১২ টাকা বেড়েছে। এ ছাড়া হাঁসের ডিমের দাম হালিতে বেড়েছে ১৫ টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে গেছে- এমন অজুহাতে ডিমের দাম এক লাফে এতটা বাড়ানো হয়েছে।

এক সপ্তাহ আগে পাইকারি পর্যায়ে প্রতি হালি ৩৬ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৮ টাকা দরে বিক্রি হয়েছে। এখন সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৪৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৪৮ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। ৪৫ টাকা হালি দরের হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

আজ শুক্রবার ডিমের পাইকারি বাজার ফুলবাড়ী শহরের বাজার এবং মহল্লার মুদিদোকান ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

ফুলবাড়ী বাজারে ৩-৪টি ডিমের আড়ত রয়েছে। এসব আড়তে লাল লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সাদা লেয়ার মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি হালি ৪৪ টাকা দরে।

অন্যদিকে, শহরের মুদি দোকানগুলোতে লাল লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৪৮ টাকা, সাদা লেয়ার ডিম ৪৪ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিম কিনতে আসা কল্পনা রানী বলেন, গত শুক্রবারে তিনি প্রতি হালি ডিম কিনেছেন ৩৮ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে আজ শুক্রবার একই আড়তে ডিম কিনতে হচ্ছে ৪৫ টাকা দরে।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়ার পর নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবজি থেকে শুরু করে চাল, ডাল, মসলা, সয়াবিন, মাছ, মাংস-সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী।

দাম বাড়লেও লাভ বাড়েনি বলে উল্লেখ করছেন ডিম ব্যবসায়ী দুলাল হোসেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে। এ কারণে ডিমের দাম বেড়েছে। আগে প্রতি হালি ডিমে দু-তিন টাকা লাভ করতাম, এখনো লাভের অঙ্কটা ওরকমই।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা