,

ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম ইয়ামিন আহমেদ (২৬)। গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন। ইয়ামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন ইয়ামিন। এ সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে পাশের আরেক লাইনে যান তিনি। কিন্তু ওই সময় সেই লাইনে আরেকটি ট্রেন চলে আসে। আর সে ট্রেনেই কাটা পড়েন তিনি।

তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর