,

নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদের এক জরুরি সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিসির বর্তমান ভাড়া তালিকায় উল্লিখিত কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে পণ্য পরিবহনের যে ভাড়া নির্ধারণ করা আছে সেই ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের বৃদ্ধিকৃত মূল্য সমন্বয় বাবদ ২২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

আরও বলা হয়, ঢাকা, বরিশাল ও চাঁদপুর ছাড়া দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ যুক্ত হবে।

নতুন ভাড়া ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির