,

মুক্তির অনুমতি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

news-image

বিনোদন প্রতিবেদক : সিয়াম-পরীমনি জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে বেশ আগেই। শেষ হয়েছে এডিটিং ও ডাবিংও। এবার মিললো মুক্তির অনুমতিও। সেন্সর বোর্ড থেকে ১০ আগস্ট সিনেমাটি প্রশংসাসহ ছাড়পত্র পেয়েছে।

ছবির পরিচালক আবু রায়হান জুয়েল জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পরীমনি। ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন কাড়েন এই জুটি। তাদের পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এবার মুক্তির অপেক্ষায়। পরিচালক বলেন, ‘এই ছবি দিয়ে আবারও দর্শকের মন জয় করবে সিয়াম-পরী জুটি’।

আবু রায়হান জুয়েল বলেন, ‘দীর্ঘদিন পর শিশুতোষ ছবি মুক্তি পাচ্ছে। শিশুদের বিনোদনের কথা ভেবেই শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের গল্পে ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’

সিয়াম-পরীমণি ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবটি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর