,

বিমানবন্দরগামী যাত্রীদের বেশি সময় নিয়ে যাওয়ার অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

ট্রাফিক উত্তরা বিভাগ জানায়, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য ওই রুটের তিন লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে বিদেশগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর