,

৭০ বছর বয়সে মা হলেন চন্দ্রাবতী

news-image

অনলাইন ডেস্ক : ৭০ বছর বয়সে সন্তানের মা হয়েছেন চন্দ্রাবতী দেবী। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে বৃদ্ধ বয়সেও মা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তার স্বামী গোপীচাঁদের বয়স ৭৫ বছর।

ভারতের রাজস্থানে বিয়ের ৫৪ বছর পর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ওই দম্পতির রাজস্থান ও হরিয়ানা সীমান্তের ঝুনঝুনুতে থাকেন। বছর দেড়েক আগে তারা আলওয়ারের একটি ফার্টিলিটি ক্লিনিকে আসেন। গোপী সৈনিক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গুলিবিদ্ধও হন তিনি। বহু চেষ্টা করেও সন্তান নিতে ব্যর্থ হন গোপী ও চন্দ্রাবতী।

কয়েক বছর আগে ওই দম্পতি আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর আগে দুবার আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের চেষ্টা করেও সফল হয়নি তারা। অবশেষে ৯ মাস আগে তৃতীয়বারের চেষ্টায় গর্ভধারণে সক্ষম হন চন্দ্রাবতী।

ওই বৃদ্ধা অন্তঃসত্ত্বা হলেও শেষ পর্যন্ত মা হতে পারবেন কি না, তা নিয়ে নিশ্চিত ছিলেন না চিকিৎসকরা। চন্দ্রাবতীর বয়স নিয়ে ভয় পাচ্ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সন্তান প্রসবে সক্ষম হয়েছেন তিনি। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে।

উল্লেখ্য, ভবিষ্যতে এই বয়সে আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের ঘটনা ঘটার সম্ভাবনা কম। ইতোমধ্যে ভারতীয় সংসদে আইন পাস হয়েছে এ বিষয়ে। আইনে বলা হয়েছে, ৫০ বছর পার হওয়ার পর আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়া যাবে না। ২০২২ সালের জুন মাসে থেকে কার্যকর হচ্ছে এই আইন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর