,

স্বামী-ভাবিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বিউটিশিয়ানকে খুন

news-image

মঠবাবড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় শাম্মি আক্তার (৪০) নামের এক পার্লার ব্যবসায়ীকে তার স্বামী ও আপন ভাবি মিলে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে আপন বড় ভাইয়ের স্ত্রীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাম্মি আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সাইম আলম বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় স্বামী শেখ সিরাজুস সালেকীন (৩৩) ও আপন মামি আয়শা খানমকে (৫০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বামী শেখ সিরাজুস সালেকীন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের বাসিন্দা এবং আয়শা খানম শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, বিবাহবার্ষিকী উপলক্ষে সালেকিন ঢাকা থেকে মঠবাড়িয়া আসেন। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে গত রোববার রাতে ভাবি আয়শা খানম তাদের থানাপড়ার ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে শাম্মি তার স্বামীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পাশের আলাদা রুমে ভাবি আয়শা খানম ঘুমান। রাত তিনটার দিকে শাম্মি ঘুম থেকে জেগে স্বামীকে বিছানায় না পেয়ে ভাবির রুমে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায় স্বামী ও ভাবি মিলে শাম্মির মুখ চেপে ধরে এবং বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বাদল জানান, ঘটনার পরপরই সিরাজুস সালেকীন ও আয়শা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে হত্যা মামলা দায়ের করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯