শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় ৬ জনের রিমান্ড

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ ডাকাত চক্রের ১০ জনকে আদালতে তোলা হয়। পরে তাদের মধ্যে ৬ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক তানভীর আহমেদ।

তানভীর আহমেদ জানান, গ্রেপ্তারকৃত ১০ জনকে আদালতে তোলা হলে তাদের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বাকি ৬ জনকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার রাতে র‌্যাব গ্রেপ্তারকৃত ১০ জনকে এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। এর আগে রোববার রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। পরে গতকাল সোমবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

গ্রেপ্তারকৃতরা হল- মূল পরিকল্পনাকারী মো. রতন হোসেন (২১), মো. আলাউদ্দিন (২৪), মো. সোহাগ মন্ডল (২০), খন্দকার মো. হাসমত আলী দীপু (২৩), মো. বাবু হোসেন জুলহাস (২১), জীবন (২১), মো. আব্দুল মান্নান (২২), নাঈম সরকার (১৯), রাসেল তালুকদার (৩২), মো. আসলাম তালুকদার রায়হান (১৮)।

এর আগে টাঙ্গাইলের জেলা গোয়েন্দা ডিবি পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে। গত শনিবার রাতে ৩ জন ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। মাঝরাতে বাসটিতে যাত্রী বেশে ওঠা ডাকাতদল যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের