,

‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’

news-image

বিনোদন ডেস্ক : তেলেগু ছবিতে সাফল্য আগে থেকেই ছিল। কিন্তু গত বছর ‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তির পর থেকেই ভারতজুড়ে রাশমিকা মান্দানার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। প্রস্তাব আসতে থাকে একের পর এক নতুন ছবিতে অভিনয়ের। তামিল, তেলেগু, কন্নড় তো ছিলই- অভিনেত্রী শুরু করেছেন হিন্দি সিনেমার কাজও। সব মিলিয়ে রাশমিকা এখন ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী বললেও ভুল বলা হয় না। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সীতা রামন’। এর প্রচারে হাজির হন দক্ষিণ ভারতের আরেক জনপ্রিয় তারকা প্রভাস। সেখানে তিনি রাশমিকাকে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’ বলে অভিহিত করেন। দর্শকদের ‘সীতা রামন’ দেখার আহ্বান জানিয়ে প্রভাস বলেন, “কিছু সিনেমা প্রেক্ষাগৃহে দেখলেই বেশি উপভোগ করা যায়। ‘সীতা রামন’-এর ট্রেলার দেখার পর তেমন ছবি বলেই মনে হয়েছে। কাশ্মীর ও রাশিয়ায় শুটিং করেছেন এই ছবির নির্মাতা হানু রাঘাবাপুতি। এটা অনেক বড় বাজেটের ছবি। ছবিতে রাশমিকা আছেন, যিনি এখন মোস্ট ওয়ান্টেড হিরোইন। এ ছাড়া ছবিতে বড় মাপের তারকাও আছেন।”

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড