,

ব্রাজিল কিংবদন্তি রোমারিও’র রেকর্ড স্পর্শ করলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে এখন আলোচনা চলছে লিওনেল মেসির বাইসাইকেল কিকের গোল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পায় পিএসজি। ক্লেহমোঁর বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন মেসি।

এ ম্যাচেই ক্যারিয়ারে প্রথমবারের মতো বাইসাইকেল কিক থেকে গোল করেন মেসি। খেলার ৮৬তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের থেকে পাওয়া বল বুক দিয়ে ঠেকিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা।

এদিকে এটি মেসির ক্যারিয়ারের ৭৭২তম গোল। ক্যারিয়ার গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও সমানসংখ্যক গোল করেছেন। ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিকদের তালিকায় দুজনেরই অবস্থান এখন তৃতীয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)-এর তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের মোট ক্যারিয়ার গোল ৮১৫টি। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রীয় কিংবদন্তি ইউসেফ বিকান, যার মোট গোলসংখ্যা ৮০৫টি। তালিকার তিনে অবস্থান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (৭৬৭)।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড