,

দেশকে বাঁচাতে সরকারের পতন ঘটাতে হবে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহণ ভাড়া ইতিমধ্যে বেড়ে গেছে, জিনিস পত্রের দাম বেড়ে গেছে, মানুষের জীবন যাত্রার সকল খরচ বৃদ্ধি পেয়েছে। মানুষের বেচেঁ থাকাই এখন কঠিন হয়ে পড়বে। সুতরাং আর মুখ বুঝে বসে থাকলে চলবে না। দেশকে বাচাঁতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবি জানান।

আজ রোববার জ্বালানি তেলের দাম বৃদ্দির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশটি ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, মৎস্যজীবী দলের নেতা অধ্যক্ষ সেলিম, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, যুবদল নেতা মশিউর রহমাননরনিসহ নেতা-কর্মীরা।

রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী শাসকগোষ্ঠী একের পর এক দণ্ডনীয় অপরাধ করে যাচ্ছে। অবৈধ ক্ষমতার জোরে তারা জনগণকে পিষে মারার সকল কর্মসূচি বাস্তবায়ন করছে। একদিকে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, অন্যদিকে হঠাৎ করে জ্বালানি তেলে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা একেবারেই দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন, বার বার জনগণই আওয়ামী শাসক গোষ্ঠীর কাছে বলির পাঠা হচ্ছে। কারণ শাসক দলের লুটপাট, টাকা পাচার আর দুর্নীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। লোডশেডিংয়ের খেসারত জনগণকে দিতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ