,

গুলি করে তিন সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির এক ব্যক্তি তিন সন্তানকে হত্যার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশেল হেন্ডারসন নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি হাঁটতে বের হন। এ সময় ওকলাহোমা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গাড়ির ভেতর চারজনের মরদেহ দেখতে পান। এর কিছুক্ষণ পরেই পুলিশকে বিষয়টি জানানো হয়।’ নিহতরা ঘটনাস্থলের আশপাশের এলাকায় থাকতেন না বলে জানা গেছে।

আত্মহত্যা করা ব্যক্তি ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের পরিচয় বা বয়স প্রকাশ করা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা হেন্ডারসন বলেন, ‘নিহত শিশুদের বয়স ৭ বছরের কম। আমরা এখনো এ বিষয়ে বেশি তথ্য পাইনি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি