,

চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদিনের সফরে আজ (৬ আগস্ট) ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন ওয়াং ই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ায় একটি সম্মেলনে থাকবেন বলে তার পরিবর্তে ওয়াং ই কে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

৭ আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই। এর পরে ৭ আগস্ট তিনি ঢাকা ছেড়ে যাবেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরটিকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগে থেকেই চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্প্রতি তাইওয়ান ঘিরে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তার সফরে রোহিঙ্গা ইস্যু, চীনের সহায়তায় বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর