,

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মাঝরাতে ঢাবিতে মশাল মিছিল

news-image

ঢাবি প্রতিনিধি : দেশে জ্বালানি তেল অকটেন, ডিজেল, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিক মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার রাত ২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে প্রতিবাদকারীরা তেলের দাম বাড়ানো সরকারের গদি ছাড়ার দাবি জানান। এসময় তারা ‘গরিব মারা সরকার, আর নেই দরকার; স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান দেন।

মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি তারিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ বিভিন্ন শাখা ও ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিজেল ও কেরোসিনের দাম ছিলো ৮০ টাকা, পেট্রোলের দাম ছিলো ৮৬ টাকা এবং অকটেন ছিলো ৮৯ টাকা। সেক্ষেত্রে ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, পেট্রোলে ৪৪ টাকা এবং অকটেন ৪৬ টাকা দাম বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর