,

বরগুনায় ১৪৪ ধারা জারি

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা ছাত্রলীগের দুগ্রুপের একই স্থানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় বিশৃঙ্খলা, মারামারিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার বরগুনা সরকারি কলেজ এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বরগুনা সদর থানার পরিদর্শক (ওসি) আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক পদে তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে শুক্রবার বিকেল ৪টায় বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত ছাত্রলীগের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে একই স্থানে বিকেল ৫টায় বরগুনা সরকারি কলেজে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দুই গ্রুপের অন্তত ৪ শতাধিক নেতা-কর্মী উপস্থিত থাকার কথা ছিল। দুই গ্রুপ একই স্থানে এবং একই সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় নেতা-কর্মীর মুখোমুখি অবস্থান, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সরকারি কলেজ এলাকায় দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলানায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা কর্মী-সমর্থক প্রতিবাদ জানাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না