,

এবার বয়কটের ডাক আলিয়ার সিনেমা

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের ওপরে ক্ষেপেছে দর্শকরা। ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে বেশ তোপের মুখে আছেন আমির খান। তার সিনেমা বয়কটের ডাক এসেছে। আমিরে পর এবার আলিয়া ভাটের ‘ডার্লিং’ সিনেমার বয়কটের আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

সিনেমাটি পুরুষদের ওপর অত্যাচারকে প্রোমোট করছে- এমন অভিযোগ এনে এই বয়কটের ডাক দেওয়া হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, সিনেমাটিতে পুরুষদের দুর্বল ও ছোট করে দেখানো হচ্ছে।

শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ডার্লিংস’। আলিয়া ব‍্যস্ত ছবির প্রচারে। ছবি মুক্তির ঠিক আগের দিন নেটপাড়াবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী। টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এল ‘হ‍্যাশট‍্যাগ বয়কট আলিয়া ভাট’।

এসব অভিযোগ উঠলেও নিজের প্রযোজনায় তৈরি প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গেছে। অনেকে বলছেন, এভাবে আলিয়াকে আগে দেখা যায়নি।

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এর আড়াই মাস পরই আলিয়া ঘোষণা দেন- মা হতে যাচ্ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর