,

চীনের ক্ষেপণাস্ত্র ‘আঘাত হানলো’ জাপানে

news-image

অনলাইন ডেস্ক : চীনের প্রতিরক্ষা বাহিনীর কয়েকটি ক্ষেপণাস্ত্র জাপানের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) আঘাত হেনেছে বলে অভিযোগ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি।

তাইওয়ান প্রণালীতে চলমান মহড়ায় ওই ক্ষেপনাস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছিলো বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘চীনের প্রতিরক্ষাবাহিনী মহড়ায় ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫টি আঘাত হেনেছে জাপানের ওকিনাওয়া অঞ্চলের হাতেরুমা দ্বীপের কাছে। সাগরের যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র এসে পড়েছে, সেসব এলাকা জাপানের সমুদ্রসীমার ইইজেড অঞ্চলের আওতাভুক্ত।’

জাপানের সর্ব দক্ষিণের প্রশাসনিক অঞ্চল ওকিনাওয়া তাইওয়ানের খুব কাছে অবস্থিত। এই প্রথম চীনের কোনো ব্যালিস্টিক মিসাইল জাপানের সমুদ্রসীমায় পড়েছে বলে জানান নোবুও কিশি।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল জাপানের উপকূলরেখা থেকে দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। ওই অঞ্চল দেশটির আঞ্চলিক জলসীমার বাইরে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়েছে সমুদ্রের পানিতে এবং এই ঘটনায় এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে নিজেদের সমুদ্রসীমায় চীনা ক্ষেপণাস্ত্রের এই আঘাত হানাকে সহজভাবে নেয়নি জাপান।

নোবুও কিশি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড