,

‘লুঙ্গি’র কারণে ‘পরাণ’ দেখতে পারেননি বৃদ্ধ!

news-image

বিনোদন প্রতিবেদক : বাঙালির ঐতিহ্যের সঙ্গে লুঙ্গি পোশাকটি মিশে আছে ওতপ্রোতভাবে। অথচ এই লুঙ্গি পরার কারণে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘পরাণ’ দেখতে পারেননি এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায়। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়। অনেকেই তো আবার দর্শকদের আহ্বান করে ঘোষণাও দিয়েছে, ‘চলুন সবাই মিলে লুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখতে যাই।’ এসব আলোচনা-সমালোচনা এরই মধ্যে নজরে এসেছে ‘পরাণ’ সিনেমার টিমের।

৩৫ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। সে সময় ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, আপনার কাছে টিকিট বিক্রি করা হয়নি কেন? তখন বৃদ্ধ উত্তর দিয়েছেন, ‘লুঙ্গি পরেছি, সেজন্য আমার কাছে টিকিট বিক্রি করা হয়নি।’

বিষয়টি শেয়ার করেন ‘পরাণ’র পরিচালক রায়হান রাফি, চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকে। তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফল বলে দাবি করেছে স্টার সিনেপ্লেক্স।

জানানো হয়েছে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সঙ্গে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবো। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ।’

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সঙ্গে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এ ছাড়াও আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল বোঝাবুঝি না হয়। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

 

এদিকে, বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সঙ্গে আমার টিম নিয়ে বসে “পরাণ” দেখবো। আমরা ছবিটা দেখবো, বাবা-ছেলে গল্প করবো। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পরেই “পরাণ” দেখবেন।’

নির্মাতার সুরে সুর মিলিয়ে একই কথা বললেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিমসহ ‘পরাণ’ সিনেমার টিমের সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী