,

নিজেদের দেশে যুদ্ধ, ভারতে এসে বিয়ে সারলেন রাশিয়া-ইউক্রেনের যুগল

news-image

অনলাইন ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামিরক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে চলছে গোলাবর্ষণ, রকেট-মিসাইল হামলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন।

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে পালিয়েছে ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা। জীবন বাঁচাতে তারা প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এখনও অনিশ্চয়তায় দিন কাটছে সেখানকার বাসিন্দাদের।

তবে ইউক্রেনবাসীর আপাতত রাগের কারণ রাশিয়া। তবে সেখানকার মানুষদের উপর নয়। রাগ পুতিনের নীতির উপর। আর এই যুদ্ধ পরিস্থিতির মাঝেও এক মেলবন্ধনের বার্তা দিলেন দুই দেশের যুগল।
সার্গেই নোভিকভ রাশিয়ার নাগরিক, যিনি কাজের সূত্রে থাকেন ইসরায়েলে। আর তার বান্ধবী ইউক্রেনের বাসিন্দা ইলোনা ব্রামোকা। দু’জনেই নিজেদের প্রেমকে পূর্ণতা দেলেন।

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এই বিয়ে ইউক্রেন বা রাশিয়ায় হয়নি। হয়েছে ভারতে। আর সেই বিয়ে ঘিরে ভারতের হিমাচলপ্রদেশে ধর্মশালাতে সাজ সাজ রব হয়। বিদেশি রীতিতে বিয়ে ও খাওয়া-দাওয়ার সঙ্গে চলে নাচ-গান। রীতি মেনে বিয়ে করে দুই দেশের নাগরিকদের বিশেষ বার্তা দিয়েছেন ইলোনা ও নোভিকভ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড