,

একসঙ্গে ৪০ জেলায় নতুন পুলিশ সুপার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগের ঘটনা এবারই প্রথম।

রাষ্ট্রপতির পক্ষে এসপিদের পদায়নের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। প্রজ্ঞাপনে, আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরের এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড