,

তেল কম দেওয়ার প্রতিবাদে পাম্পে যুবকের অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : তেল কম দেওয়ায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান শেখ ইশতিয়াক আহমেদ (২৮) নামে এক যুবক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে তিনি এ প্রতিবাদ জানান।

ইশতিয়াক আহমেদ জানান, তিনি পাম্প থেকে ৫০০ টাকার অকটেন কিনলেও তাকে দেওয়া হয়েছে ৩২০ টাকার। তিনি নতুন করে তেল মাপার কথা বললে পাম্প কর্তৃপক্ষ প্রথমে সাড়া দেয়নি। তিনি একটি সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ বলে, এটা ওই কর্মচারীর ভুল হয়েছে।

ইশতিয়াকের অভিযোগ, এটা তাদের ভুল নয়, তারা ইচ্ছাকৃত তেল কম দেয়। এভাবে তারা প্রতিনিয়ত মানুষকে ঠকায়। কেউ এর প্রতিবাদ করে না।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ৩০০ টাকার তেল দিয়ে ৫০০ টাকা নেওয়ায় একজন প্রতিবাদ করেছেন। আমরা লোক পাঠিয়ে কাউকে পাইনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির