,

হজে গিয়ে মৃত্যুর তালিকায় আরও এক বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে মো. আবু তালেব মোল্লা (৫৬) নামে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। হজের ২২ দিন পর গতকাল শনিবার মদিনায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর-EA0749782।

এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২৫ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী সাতজন। এর মধ্যে মক্কায় ১৯, মদিনায় চারজন ও জেদ্দায় দুজন মারা যান। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, মো. আবু তালেব মোল্লার বাড়ি মেহেরপুর সদরের কুতুবপুর গ্রামে। তার হজ গাইড মো. জামাল উদ্দিন ভূইয়া, মোনাজ্জেম মো. রুহুল আমীন।

এর আগে, আরও ২৪ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, তাদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। গতকাল শনিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড