,

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

news-image

অনলাইন ডেস্ক : প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে অন্তত চারজন শিশুও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, ‘পরিস্থিতি এখনও ভয়াবহ। আমরা এখনও তল্লাশি আর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

বুধবার ও বৃহস্পতিবার টানা ভারি বৃষ্টিতে কেন্টাকির পূর্বাঞ্চলে বহু বাড়িঘর ভেসে যায়, রাস্তাঘাট পানিতে ডুবে যায়। নদী উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে।

পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে অ্যাপলাচিনের কয়লা খনি অঞ্চলে বাড়ি ও গাড়ি থেকে কয়েক ডজন মানুষকে উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বন্যার পানি বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, রাস্তাগুলোকে দেখাচ্ছে নদীর মতো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ডিয়েন ক্রিসওয়েলকে নিয়ে হেলিকপ্টারে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখে আসার পর বেসিয়ার জানান, শত শত বাড়ি, খেলার মাঠ, পার্ক, ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে ডুবে আছে। পরিস্থিতি এতটা খারাপ হতে পারে, আমার ধারণাতেও ছিল না। আমাদের মধ্যে এরকম কেউ দেখেছেন বলে আমার মনে হয় না।

খাড়া পাহাড় এবং সংকীর্ণ উপত্যকার কারণে কেন্টাকিতে বৃষ্টির সময় পাহাড়ি ঢল নতুন নয়। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এর তীব্রতা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না