,

একমঞ্চে শাকিব-সাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : একজন অভিনয়ের ভূবণের সুপারস্টার আর অন্যজন ক্রিকেটের বিশ্বমঞ্চে অলরাউন্ডার। দুজনই দুই অঙ্গনে সেরা। আর নিজ কাজ দিয়ে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। বলা হচ্ছে, চিত্রনায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসানের কথা। কাকতালীয়ভাবে এ দুজনই এখন আমেরিকাতে। আর এ কারণে দুজন বসলেন একই মঞ্চে।

তাদের নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। গতকাল শুক্রবার রাত আটটায় নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন।’

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে অবসর কাটাচ্ছেন সাকিব। দেশে সম্প্রতি করেছেন একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন। সেটি সেরেই আমেরিকা উড়াল দেন এই তারকা।

অন্যদিকে, গত নভেম্বর থেকে আমেরিকাতে আছেন শাকিব খান। পেয়েছেন গ্রিন কার্ডও। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার কাজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর