,

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা চলছে

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ (৩০ জুলাই) দুপুর ১২টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

সারাদেশে একযোগে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। সারাদেশে এক লাখ ৬১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষার জন্য রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে।

এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে দুই লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারেরবেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

জেএস/এএসএম

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি