,

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে মাছ ধরার জেলে বহরে সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অন্তত ২৬টি ট্রলার থেকে কোটি টাকার মাছ লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডুবিয়ে দিয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার।

এতে সাগরে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন জেলে। নিখোঁজ সেই জেলেদের উদ্ধার চেষ্টা চালিয়ে নিমজ্জিত ট্রলারটি উপকূলে আনার চেষ্টা চালাচ্ছে অন্য ট্রলারের জেলেরা। ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০-২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলো ডাকাতি করে মাছ, জাল, তেলসহ সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ রাজা বলেছেন, নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরের নিরাপত্তায় সরকারের সহযোগিতা চেয়েছে মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড