,

যে কারণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান অপু সুলতান নামের এক কানাডা প্রবাসী। গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ে করতে আসেন ওই যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়িতেও ফেরেন তিনি।

অপু সুলতান মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের হায়দার মিয়ার ছেলে। আর কনে কোটালীপাড়া উপজেলার ব্যবসায়ী সুমন হোসেন বাচ্চুর মেয়ে জিনিয়া হোসেন জেরিন।

জানতে চাইলে বর অপু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কানাডায় ছিলাম। আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। এজন্য হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। দিনটা আমাদের বর-কনে দুজনের জন্যই স্মরণীয় হয়ে থাকল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কনের বাবা সুমন হোসেন বাচ্চু বলেন, ‘জেরিন আমার খুবই আদরের মেয়ে। আগে থেকেই ইচ্ছা ছিল এমন একটা ছেলে পেলে খুব ধুমধাম করে জেরিনের বিয়ের অনুষ্ঠান করবো। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছেন। সবাই ওদের জন্য দোয়া করবেন।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি