,

এক হতে পারে উবার-ওলা

news-image

নিউজডেস্ক : জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ও ওলা একীভূত হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে বৈঠকও করেছেন।

দ্য ইকনোমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এ দুই সংস্থারই বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংকের চাপে চার বছর আগেও দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার বিষয়ে কথা হয়। তবে তখন কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠান দুটি।

যদিও একীভূত হওয়ার খবর উড়িয়ে দিয়েছে উবার ও ওলা। ওলার ভাবিশ আগারওয়াল টুইটারে লিখেছেন- বাজে খবর। আমাদের যথেষ্ট লাভ হচ্ছে। যদি কোনো সংস্থা ভারত ছাড়তে চায়, স্বাগত। আমরা একীভূত হবো না।

এর আগে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিলো ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তা করছে উবার। সেটিও অস্বীকার করা হয় উবারর পক্ষ থেকে। উবারের মুখপাত্র রুচিকা তোমর বলেন, ব্লুমবার্গের রিপোর্ট সম্পূর্ণ ভুল। আমরা কখনওই ভারত ছাড়ার কথা ভাবিনি। এক মিনিটের জন্যেও নয়।

ভারতের বাজারে তীব্র প্রতিযোগিতা রয়েছে উবার ও ওলার। গাড়ির চালক ও যাত্রীদের জন্য ডিসকাউন্টের সুযোগ রাখতে শত শত কোটি টাকা খরচ করছে প্রতিষ্ঠান দুটি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর