,

গম আমদানি বেড়েছে হিলি স্থলবন্দরে

news-image

দিনাজপুর প্রতিনিধি : হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পুরোনো এলসির গম আমদানি। এতে বন্দরে কেজি প্রতি গমের দাম কমেছে ৫ থেকে ৬ টাকা। ফলে স্বস্তি ফিরেছে পাইকারদের মাঝে। অন্যদিকে নতুন করে গম আমদানির অনুমতি পেলে দাম আরও কমে আসবে বলে দাবি আমদানিকারকদের।

গত ১২ মে হঠাৎ করে গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে এর আগের করা এলসির গম রপ্তানি করার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতায় সেটিও বন্ধ হয়ে যায়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেশ কয়েদিন গম আমদানি বন্ধ থাকার পর ২৯ মে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পুরোনো এলসির গম আমদানি। শুরুর দিকে আমদানির পরিমাণ কিছুটা কম হলেও এখন তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমদানি বাড়ায় বন্দরে কমেছে গমের দাম। প্রতি কেজি গমে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা দরে।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, হিলি বন্দরে আগের এলসি করা গম আমদানি হচ্ছে। কয়েক সপ্তাহের তুলনায় এখন আমদানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দাম কিছুটা কমছে। ভারত সরকার আবার নতুন করে গম আমদানির অনুমতি দেবে বলে আশা করছি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড