,

বিএনপির মিছিল নিয়ে পেট্রলবোমা শঙ্কায় মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকারের এ আহ্বানের পর বিএনপি হারিকেনমিছিল ডেকেছে। তবে তাদের হারিকেন থেকে পেট্রলবোমা বের হয় কি না, তা নিয়ে জনগণ শঙ্কিত।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে এক আবৃত্তি অনুষ্ঠানের শুরুতে বিএনপির হারিকেন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, জ্বালানিসংকটের কারণে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে। জাপান ও ফ্রান্সও জনগণের কাছে একই আহ্বান জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানেও সাশ্রয়ের জন্য বলা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং দেয়া হচ্ছে। ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ–সংকটে রয়েছে ভারত।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার বছরটিতে মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ পেত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে এবং গত অর্থবছরে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫৩ হাজার কোটি টাকা বা ৬ মিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের ওই আহ্বানের পর বিএনপির হারিকেনমিছিল ডাকা বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির হারিকেন নিয়ে মিছিলের ডাকে জনগণ এখন শঙ্কিত যে তাদের হারিকেন থেকে পেট্রলবোমা বের হয় কি না। আর কানসাটে বিদ্যুৎ দাবিকারী কৃষকদের যারা গুলি করেছিল, বিদ্যুৎ না দিয়ে তারেক রহমানের কোম্পানি বিভিন্ন জায়গায় শুধু খাম্বা বসিয়েছিল, তাই বিদ্যুৎ নিয়ে তাদের কথা বলার নৈতিক অধিকারই নেই।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর