,

এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে একজন সামান্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলসকাঠি ইউনিয়নে আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছায়। সেখানে বিপরীতমুখী বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ট্রলারের লোকজন সাঁতরে তীরে উঠেছেন, যাদের একজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, বরিশাল শহর এলাকার কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে যাচ্ছিলো ট্রলারটি। ট্রলারে দুইজন লোক ছিলো। তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড