,

উড়ন্ত বিমান ভেঙে পড়লো ভারতের আকাশে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎই বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ভারতে। দেশটির এয়ার ফোর্সের মিগ ২১ ফাইটার জেট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় উড়ন্ত অবস্থায় ভেঙে পড়ে। এতে যুদ্ধ বিমানটিতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।

ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি