,

অর্থনৈতিক চাপ বাড়লেও সংকটের ঝুঁকি কম

news-image

নিউজ ডেস্ক : নজিরবিহীন আর্থিক সংকটে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলংকা দেউলিয়া হওয়ার পর থেকে বাংলাদেশসহ আরও কিছু দেশের পরিণতিও তেমন কিছু হবে কিনা তা নিয়ে নানা মহলে বিভিন্ন আলোচনা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে, চাপে থাকলেও দেশের আর্থিক পরিস্থিতি এখনো এতটা খারাপ পর্যায়ে পৌঁছেনি যে, তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে। এবার একই আশার বাণী শুনিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস। এক প্রতিবেদনে মুডিসের সিঙ্গাপুর শাখার রাষ্ট্রীয় (বিনিয়োগ) বিশ্লেষক ক্যামিলে চৌটার্ড বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমলেও তা কমেছে অনেক উচ্চাবস্থা থেকে। সে কারণে বাংলাদেশের ঋণখেলাপি হওয়ার ঝুঁঁকিও কম। তবে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়ছে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ গত ২০ জুলাই নাগাদ ছিল ৩৯.৬৭ বিলিয়ন ডলার। অথচ গত বছরের একই মাসে যা ছিল ৪৫.৫১ বিলিয়ন ডলার। ক্রমবর্ধমান আমদানি ব্যয় মেটাতে গিয়ে রিজার্ভের ওপর এই চাপ তৈরি হয়েছে। যা নিরসেন আর্থিক বাফার তৈরি এবং সামষ্টিক অর্থনীতির ঝুঁকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে চাইছে বাংলাদেশ। এ ছাড়া এরই মধ্যে সরকার জ্বালানি সাশ্রয়ে বিদ্যুতের উৎপাদন কমাতে নিয়মিত লোডশেডিং করছে। ডলার সংকট নিরসনে সুযোগসন্ধানী মুদ্রা মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে। ৪১৬ বিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে বিশ্বের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী ছিল বাংলাদেশ। তবে বৈশ্বিক সরবরাহ বিচ্ছিন্নতা এবং বিশ্বব্যাপী প্রায় সকল পণ্যের বেড়ে চলা দামে বাংলাদেশের দুর্ভোগ বেড়েছে। তবে গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ আইএমএফের ঋণ চাইলেও অর্থনৈতিক সংকটের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

ক্যামিলে চৌটার্ড বলেন, রেমিট্যান্সের পরিমাণ ও রপ্তানি চাহিদা কম থাকার পাশাপাশি খাদ্য ও জ্বালানির চড়া দামের কারণে আমরা বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতির আরও অবনতি হবে বলে ধারণা করছি। একদিকে বাংলাদেশের ওপর এসব চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে সাম্প্রতিক বন্যাতেও দেশটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। খবর ব্লুমবার্গের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড