,

দেশের ২৮ জেলার স্বাস্থ্যকেন্দ্রে নেই স্বাস্থ্য কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : জেলার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটি জেলা-উপজেলায় একটি করে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তবে জনবল সংকটে যথাযথ সেবা দিতে পারছে না এ স্বাস্থ্যকেন্দ্রগুলো।

দেশের ৩০টি জেলার মধ্যে ২৮টি জেলায় স্বাস্থ্যকেন্দ্রে নেই একজন স্বাস্থ্য কর্মকর্তা। দুইটি জেলাতে থাকলেও অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) তাদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জনগন কী স্বাস্থ্যসেবা পাচ্ছে তা জানতেই এ গবেষণা করা হয়েছে। গবেষণার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুল হামিদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে এই গবেষণাটি উপস্থাপন করা হয়। গবেষণাটি করতে দেশের ১২৮ টি সংস্থাকেন্দ্র ও ৩ হাজার ৪২০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

গবেষণায় দেখা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি বাদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তেমন কোনো অবদান নেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর। স্বাস্থ্যসেবা প্রদানে অবকাঠামো থাকলেও চরম জনবল সংকটের কারণে সঠিক স্বাস্থ্যসেবা দিতে পারছে না কেন্দ্রগুলো।

পরিসংখ্যান বলছে, দেশে ৩০টি জেলা-উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রয়েছে। এ কেন্দ্রগুলোতে টিকাদান কর্মসূচিও বাস্তবায়ন হয় না। এসব উপজেলায় স্বাস্থ্যসেবা বাস্তবায়নে স্ট্যান্ডিং কমিটির কোনো প্রকার মিটিং বা কার্যক্রম পরিচালনা করে না। এসব এলাকায় গরিব, খেটে খাওয়া মানুষ ও ভাসমান জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাদের কোনো কার্যক্রম নেই।

এছাড়াও গবেষণায় দেখা যায়, এইসব কর্মক্ষেত্রে দায়িত্বরত কর্মচারীরা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত নয়। এই সমস্যা উত্তরণে গবেষণাপত্রে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঔষধসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করবে মন্ত্রণালয়। তার বাস্তবায়নে সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগ এই পরিস্থিতির পরিবর্তন নিয়ে আসবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না