,

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেশকে ক্ষতিগ্রস্ত করছে। আজ বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপোর অনুষ্ঠানে গণভবন থেকে ভাচুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ডি-৮ দেশগুলো নিয়ে বাণিজ্যিক এলাকা গড়ে তোলা সম্ভব।

গত মঙ্গলবার থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুদিনব্যাপী ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটি প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এ এক্সপোর আয়োজন করেছে।

এক্সপোতে সদস্যভুক্ত ৮টি দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন। দেশগুলোর বেসরকারি খাতের মধ্যে সম্পৃক্ততা বাড়িয়ে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন আয়োজনের মূল উদ্দেশ্য।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে ডি-৮ সিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, এ আয়োজন সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে এবং ব্যবসার নতুন সুযোগ উন্মোচনে সম্ভাবনা সৃষ্টি করবে। দেশগুলোর জন্য ব্যবসা ও বাণিজ্য পরিচালনায় এবং তাদের নিজ নিজ অর্থনীতিকে সহযোগিতামূলক পদ্ধতিতে এগিয়ে নেয়ার নতুন দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ডি-৮-এর সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

এ ছাড়া ৮ সদস্য দেশের পক্ষ থেকে ৪০ জনের বেশি প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর