,

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার এ সতর্কতা জারি করে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশকে গতকাল এ তালিকায় যুক্ত করে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় এ ছয় দেশকে ‘লেভেল-৩’ তালিকাভুক্ত করেছে সিডিসি। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

সিডিসি করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ)।

যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সিডিসি। আর লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে।

সিডিসির লেভেল-৩ তালিকায় ইউরোপ থেকে নাম রয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যের।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর