,

বাড়লো স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বাজুস।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি আজ মঙ্গলবার বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৮ হাজার ৫৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪ হাজার ৫৬০ টাকা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর