,

মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের মামলায় বাস চালক গ্রেপ্তার

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালককে আটক করেছে র‌্যাব-৮।

বাস চালক মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে।

এ ঘটনায় মাইক্রোবাস চালকের ছেলের দায়েরকৃত মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার বেলা ১১টায় গৌরনদী হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই বাস চালককে আটকে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মশিউরকে আটক করা হয়। আজ সকালে ওই ঘটনায় দায়েরকৃত মামলায় চালক মশিউরকে গ্রেপ্তার দেখিয়ে গৌরনদী হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, ২১ জুলাই দুপুরে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাস উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলস বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির