,

এবার লসঅ্যাঞ্জেলসে বন্দুক হামলা, নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে একটি ক্লাবে স্থানীয় সময় রোববার বিকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ সময় ক্লাবটিতে কয়েকশ মানুষের উপস্থিতি ছিল। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, লসঅ্যাঞ্জেলসের একটি পাবলিক পার্কে ওই কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।

হামলার পর চারজন পুরুষ এবং তিনজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে চিকিৎসাধীন দুজন মারা গেছেন।

এ সাতজনের বয়স ২৩-৫৪ বছরের মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার দিকে শোতে গুলি চালানো শুরু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো গ্রেফতার নেই। লসঅ্যাঞ্জেলেসের সান পেড্রো সেকশনে অবস্থিত পেক পার্কের চারপাশে গুলি চালানো হয়। গুলি চালানোর পরে পুলিশ সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেয়।

যুক্তরাষ্ট্রের সম্প্রতি বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। একদিন আগে শনিবারও রাজধানীতে বন্দুক হামলায় একজন নিহত হন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড