,

সরকারি সিইউএফএলে সার উৎপাদন বন্ধ, চালু রয়েছে বহুজাতিক কাফকো

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি সিইউএফএলে সার উৎপাদন বন্ধ, চালু রয়েছে বহুজাতিক কাফকো

উৎপাদন বন্ধ সিইউএফএলসহ চার কারখানায়
# কাফকোর চেয়ে সিইউএফএলে গ্যাস খরচ বেশি
# বন্ধ থাকলেও দৈনিক ক্ষতি পৌনে দুই কোটি টাকা
# আড়াই মাস বন্ধের পর চালু হয় ২০ ফেব্রুয়ারি

গ্যাস সংকটে পড়ে চট্টগ্রামের পুরোনো সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন বন্ধ রয়েছে। তবে একই এলাকায় থাকা বহুজাতিক কোম্পানির সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) গ্যাস সরবরাহ এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে।

পেট্রোবাংলার পরামর্শে গত ১৯ জুলাই রাত থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে বিপণনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এতে রাষ্ট্র মালিকানাধীন সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

কেজিডিসিএলের একটি সূত্র জানিয়েছে, সার উৎপাদনে কাফকোর চেয়ে সিইউএফএলে এক তৃতীয়াংশ বেশি গ্যাস লাগে। সরকারি প্রতিষ্ঠানটির অদক্ষতায় তুলনামূলক অপচয় হয় গ্যাসের। এ কারণে কম গ্যাসে বেশি সার উৎপাদনের জন্য কাফকোতে উৎপাদন স্বাভাবিক রাখা হয়েছে। দেশে বর্তমানে ৭টি সার কারখানার মধ্যে তিনটিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সিইউএফএলে দৈনিক গ্যাসের চাহিদা ৫২ মিলিয়ন ঘনফুট। সর্বশেষ ২৪ জুলাই সিইউএফএল ছাড়া দেশের আরও তিনটি সরকারি সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এগুলোর মধ্যে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ৪৫ মিলিয়ন ঘনফুট, ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে (ইউএফএফএল) ৪৫ মিলিয়ন ঘনফুট এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে (পিইউএফএফএল) দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে ইউএফএফএল এবং পিইউএফএফএলে দীর্ঘদিন ধরেই উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে কাফকোসহ যে তিনটি কারখানায় সার উৎপাদন হচ্ছে তার মধ্যে কাফকোতে দৈনিক ৬৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে কেজিডিসিএল। আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডে ৫২ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে। এছাড়া সিলেট শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (এসএফসিএল) ৪৫ মিলিয়ন ঘনফুট চাহিদা থাকলেও দৈনিক দেওয়া হচ্ছে ৪০ মিলিয়ন ঘনফুট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না