,

দেশে ফিরলেন আরও ২৯৭৮ হাজি

news-image

অনলাইন প্রতিবেদক : পবিত্র হজ শেষে একদিনে আরও দুই হাজার ৯৭৮ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (২৪ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরলেন ২৬ হাজার ৫০৪ জন হাজি।

সোমবার (২৫ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১৪ জুলাই হজ শেষে বাংলাদেশের ফিরতি ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৭২টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪টি, সৌদিয়া পরিচালিত ৩৩টি ও ফ্লাইনাস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় আগত দশম ফ্লাইটের হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। হাজিরা রোববার সকাল ৮টায় মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড