,

ঢাকায় আজ কোথায় কখন লোডশেডিং

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানির মূল্য বাড়ায় ডলার সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রাখার মাধ্যমে আমদানির খরচ কমাতে চেষ্টা করছে সরকার। এরই পরিপেক্ষিতে গত মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের চার বিতরণ কোম্পানি সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করা শুরু করেছে।

সেই অনুযায়ী আজ সোমবারের তালিকা প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজ সোমবারও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা। তবে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এখনো তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেনি।

এ ছাড়া পিডিবি ও আরইবি এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করেনি। এ দুটি কোম্পানি জানিয়েছে, তাদের এলাকার ব্যাপ্তি বড় হওয়ায় স্থানীয়ভাবে গ্রাহকদের লোডশেডিংয়ের তথ্য জানানো হচ্ছে।

নিচের লিংকগুলোতে ডিপিডিসি, ডেসকো ও ওজোপাডিকো সোমবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড