,

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুহুল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে জয়দেবপুর থেকে মোটরসাইকেলযোগে মাসুদ ও রুহুল কালিয়াকৈরে নিজ বাড়িতে ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর