,

বাংলাদেশের পতাকাযুক্ত ছ‌বি সরিয়ে নিলো পা‌কিস্তান হাইক‌মিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ফেসবুকে যে ছবি প্রকাশ করেছিল ঢাকার পাকিস্তান হাইকমিশন, নানা বিতর্কের পর সেটি স‌রিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৫০ মি‌নি‌টে সেটি স‌রিয়ে নেয় পা‌কিস্তা‌ন হাইকমিশন।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে গতকাল শনিবার বিকেল ৫টার মধ্যে বাংলাদেশের পতাকাযুক্ত ছবি স‌রিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। এরপর প্রায় ১৯ ঘণ্টার কাছাকা‌ছি সময়ে ছবিটি স‌রিয়ে নিলো পা‌কিস্তান হাইক‌মিশন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল জানান, পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে পতাকার ছবিটির বিষয়ে জানার পর বিকেলে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশন ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

গত ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে নিজেদের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড