,

‘চুক্তি’র পরদিন ওডেসায় রুশ হামলা, যা বললেন জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কৌশলগত বন্দর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে ‘চরম বর্বরতা’ অ্যাখা দিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে মস্কোর সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়ে গেছে। গতকাল শনিবার ওডেসা বন্দরে রাশিয়ার হামলার ঘটনায় শুধু ইউক্রেন নয়, নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নও।

কৃষ্ণসাগর হয়ে খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে গত শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করে রাশিয়া ও ইউক্রেন। তবে ঐতিহাসিক চুক্তি সইয়ের কয়েক ঘণ্টা যেতে না যেতেই পরদিন ভোরের দিকে ওডেসা বন্দরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে।

কিয়েভ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাশিয়াকে দায়ী করে বিবৃতি দেয়। ওইদিন দিনগত রাতে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিন্দনীয় এবং এটি রাজনৈতিক অবস্থানের ওপর আঘাত। বিশ্বের কেউ কেউ এখনও বলতে পারে যে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের সংলাপ, কোনো চুক্তি দরকার।

জেলেনস্কি আরও বলেন, হামলায় ওডেসা আর্ট মিউজিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর